সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে : আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খুচরা পয়সার সংকটের কারণে বাজারে নিম্নমানের প্রতিটি সিগারেট নির্ধারিত দামের চেয়ে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জাতীয় সংসদে

2026-06-30T12:32:53+00:00
2026-06-30T12:32:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
সিগারেট ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে : আমির হামজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
খুচরা পয়সার সংকটের কারণে বাজারে নিম্নমানের প্রতিটি সিগারেট নির্ধারিত দামের চেয়ে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার দাবি, এই অতিরিক্ত ৮০ পয়সা সরকারের তহবিলে জমা হয় না। বিষয়টি সুরাহা করলে সরকার বছরে আরও ৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারত।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সংসদ সদস্য আমির হামজা বলেন, বাজেট তখনই অর্থবহ হবে যখন তা সঠিকভাবে কার্যকর করা যাবে। তবে সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে বেশ কঠিন হয়ে পড়বে। তিনি যোগ করেন, সেজন্যই আমি বলেছিলাম, বাজেটের আকার ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা ধরা হলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঋণের বোঝা আমাদের ওপর আসত না।

বাজেটের ঘাটতি ও রাজস্ব বাড়াতে কিছু পণ্যের দাম পুনর্নির্ধারণের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেন এই সংসদ সদস্য। সিগারেটের খুচরা দামের উদাহরণ টেনে তিনি বলেন, বর্তমানে বাজারে নিম্নমানের একটি সিগারেটের নির্ধারিত দাম ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাব থাকায় সাধারণ ক্রেতাদের দোকানদারের কাছ থেকে তা কিনতে হচ্ছে ৭ টাকা দিয়ে। এই বাড়তি ৮০ পয়সা সরকার পায় না। সরকার যদি এই হিসাবটি বিবেচনা করে রাজস্বের আওতাভুক্ত করত, তবে আমার হিসাবে সরকারের আরও ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়ত।


সময়ের আলো/কহু
  বিষয়:   সিগারেট  আমির হামজা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: