সিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা, প্রতিবেশী যুবক গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা ফাতেমা বেগমকে (৭৫) হত্যা ও স্বর্ণালংকার

2026-06-30T16:38:21+00:00
2026-06-30T16:38:21+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
সিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা, প্রতিবেশী যুবক গ্রেফতার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম 
সিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা, প্রতিবেশী যুবক গ্রেফতার। ছবি : সময়ের আলো
চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা ফাতেমা বেগমকে (৭৫) হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ইয়াসিন মিয়াজী (২৪) একই গ্রামের বাসিন্দা ও বগু মিয়ার ছেলে। তিনি নিহতের বাড়ির কাছাকাছি এলাকার বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনার পর বিভিন্ন তথ্য-উপাত্ত ও সন্দেহের ভিত্তিতে ইয়াসিন মিয়াজীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


উল্লেখ্য, গত সোমবার ভোরে প্রতিদিনের মতো ফজরের নামাজের জন্য বড় ছেলের স্ত্রী শাশুড়ি ফাতেমা বেগমকে ডাকতে যান। বারবার ডাকলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রোববার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের পশ্চিম পাশ দিয়ে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির সময় ফাতেমা বেগম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে ঘরে থাকা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিঁধ কেটে  বৃদ্ধাকে হত্যা  প্রতিবেশী  যুবক  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: