জনদুর্ভোগ কমাতে শুধু এসি বাস কেনার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তামিলনাড়ুর সরকারি গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক করতে রাজ্য সরকার এখন

2026-06-30T18:37:28+00:00
2026-06-30T18:37:28+00:00
 
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
আন্তর্জাতিক
জনদুর্ভোগ কমাতে শুধু এসি বাস কেনার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সংগৃহীত ছবি
তামিলনাড়ুর সরকারি গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। সাধারণ মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক করতে রাজ্য সরকার এখন থেকে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এই ঘোষণা দিয়েছেন। 

রবিবার (২৮ জুন) সালেমে ক্ষমতাসীন রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে রাজ্যের পরিবহনমন্ত্রী এই বক্তব্য দেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী বিজয় তামিলনাড়ুর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলকে শক্তিশালী বাস নেটওয়ার্কের আওতায় আনতে চান। একই সঙ্গে প্রতিটি বাসে যেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপি— সবার জন্য আরামদায়ক ভ্রমণের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকে, তা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

পরিবহনমন্ত্রী পার্থিবন সাংবাদিকদের আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় নিজে সাধারণ যাত্রী সেজে একটি সরকারি বাসে ভ্রমণ করেছিলেন। সেই বাস্তব অভিজ্ঞতার পরই তিনি এই সিদ্ধান্ত নেন।  


পরিবহন ব্যবস্থার এই আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগ করছে রাজ্য সরকার। গত সপ্তাহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে ৩০০টি নতুন বাসের একটি বিশাল বহরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা থেকে রাজনীতিতে আসা মুখ্যমন্ত্রী বিজয়কে একজন বাস কন্ডাক্টরের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে এবং তার খোঁজখবর নিতে দেখা যায়।

বাসের এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন। তামিলনাড়ুর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়া এবং রাজ্যজুড়ে যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি করাই এখন বর্তমান ক্ষমতাসীন দল টিভিকের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণেই প্রথম বড় পদক্ষেপ হিসেবে শুধু এসি বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   জনদুর্ভোগ  এসি বাস  নির্দেশ  মুখ্যমন্ত্রী বিজয় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: