নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতেঅসাবধানতাবশত গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩০

2026-06-30T20:42:27+00:00
2026-06-30T20:42:27+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৮:৪২ পিএম 
নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে অসাবধানতাবশত গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনী নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাশিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর দুইটার দিকে শহরের বেপারীপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মানহা ওই মহল্লার স্কুল শিক্ষক মস্তুফা আহমেদের নাতনী।

Advertisement
পারিবারিক সূত্র জানা যায়, মায়ের সঙ্গে নানা বাড়িতেই থাকতো মানহা মনী। দুপুরে বাদাম খাওয়ার একপর্যায়ে গলায় একটি বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে পড়ে সে।

পরে বাড়ির লোকজন টের পেয়ে আটকে যাওয়া বাদাম ছাড়ানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার আগেই সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

নালিতাবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নালিতাবাড়ী  গলা  বাদাম  শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: