ইব্রাহীম হত্যা মামলায় দুই আসামির ১০ বছর কারাদণ্ড

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।মঙ্গলবার (৩০ জুন) খুলনার জেলা ও দায়রা

2026-06-30T21:43:51+00:00
2026-06-30T21:43:51+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ইব্রাহীম হত্যা মামলায় দুই আসামির ১০ বছর কারাদণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৪৩ পিএম 
ফাইল ছবি
খুলনার পাইকগাছার ইব্রাহীম মোড়লকে হত্যার দায়ে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ জুন) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। 

একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাইকগাছা উপজেলার খাটুমারী গ্রামের বাবুল ফকিরের ছেলে মো. আকবর ফকির এবং একই উপজেলার বান্দিকাটি গ্রামের ওহাব জোয়াদ্দারের ছেলে ওবায়দুল্লাহ জোয়াদ্দার। রায় ঘোষণার সময় ওবায়দুল্লাহ জোয়াদ্দার পলাতক ছিলেন।

এর আগে, ২০২১ সালের ৬ নভেম্বর পাইকগাছার কপিলমুনির সলুয়া এলাকার একটি মাঠের ডোবা থেকে ইব্রাহীমের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ দীর্ঘদিন তদন্ত ও অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান হোতা আকবর ফকিরকে (৩৯) গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে, ঘটনার ৬ মাস পর মামলার অন্যতম আসামি ওবাইদুল্লাহ জোয়াদ্দারকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রধান আসামি আকবর ফকির আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন এবং ইব্রাহীমকে হত্যার কথা স্বীকার করে।

সময়ের আলো/আতা
  বিষয়:   হত্যা  মামলা  আসামি  কারাদণ্ড  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: