ধোয়া হলো পবিত্র কাবা শরিফ

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল পবিত্র কাবা শরিফের বার্ষিক

2026-07-01T17:14:36+00:00
2026-07-01T17:40:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
ইসলাম
ধোয়া হলো পবিত্র কাবা শরিফ
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৫:৪০ পিএম
মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল। ছবি : সংগৃহীত
পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন মিশাল পবিত্র কাবা শরিফের বার্ষিক ধোয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। 

মঙ্গলবার (৩০ জুন) ইসলামের সর্বাধিক পবিত্র এই স্থানে ঐতিহ্যবাহী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিকতার শুরুতে কাবার গিলাফ (কিসওয়া) দরজার অংশ থেকে ওপরে তোলা হয়। এরপর কাবার ভেতরের মেঝে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জমজমের পানি, গোলাপ জল এবং খাঁটি উদের তেলের বিশেষ মিশ্রণ প্রস্তুত করা হয়। সেই সুগন্ধি মিশ্রণে কাপড় ভিজিয়ে কাবার অভ্যন্তরের দেয়াল, তিনটি স্তম্ভ (পিলার) ও মেঝে সতর্কতার সঙ্গে পরিষ্কার করা হয়। পরে বিশেষ কাপড়ে সেগুলো শুকিয়ে আধুনিক যন্ত্রের মাধ্যমে সুগন্ধি ছিটিয়ে আনুষ্ঠানিকতার সমাপ্তি টানা হয়। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ জানিয়েছে, পুরো কার্যক্রম তিনটি ধাপে সম্পন্ন হয়, প্রস্তুতি, ধৌতকরণ এবং সুগন্ধি প্রয়োগ। এ জন্য আগে থেকেই ১৫ লিটার জমজমের পানি, ১৫ লিটার গোলাপ জল, ১৫ লিটার গোলাপের তেল এবং ১০০ মিলিলিটার খাঁটি উদের তেল প্রস্তুত রাখা হয়েছিল। সর্বোচ্চ মান বজায় রেখে প্রয়োজনীয় সব উপকরণ ও কারিগরি সহায়তার ব্যবস্থাও নিশ্চিত করা হয়।


পরিচালনা পর্ষদ জানায়, আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের সময় থেকে কাবা শরিফ ধোয়ার এই ঐতিহ্য চলে আসছে। বর্তমান বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই ধর্মীয় আয়োজন যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি, পরিচালনাগত ও লজিস্টিক প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রিন্স  সৌদ বিন মিশাল  নেতৃত্ব  ধোয়া  পবিত্র  কাবা 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: