বরিশাল শিক্ষাবোর্ডে এবারে এইচএসসি পরীক্ষার্থী ৫৮ হাজার ৬৬৪ জন

বরিশাল ব্যুরো

শিক্ষা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।বিষয়টি নিশ্চিত করেছেন

2026-07-01T20:49:10+00:00
2026-07-01T20:49:10+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
বরিশাল শিক্ষাবোর্ডে এবারে এইচএসসি পরীক্ষার্থী ৫৮ হাজার ৬৬৪ জন
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম 
প্রতীকী ছবি
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

তিনি জানিয়েছেন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৬ হাজার ৯০৫ জন ও ছাত্রী রয়েছেন ৩১ হাজার ৭৫৯ জন। গত বছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সে হিসেবে ২ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী কমেছে।

বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬২৩ জন আর ছাত্রী ৬ হাজার ৮৯৫ জন।


মানবিক বিভাগ থেকে ৪০ হাজার ৬০৯ জন। এরমধ্যে ছাত্র ১৭ হাজার ৯৫৯ জন আর ছাত্রী ২২ হাজার ৬৫০ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগের মোট পরীক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৫৩৭ জন। এর মধ্যে ছাত্র রয়েছেন ৩ হাজার ৩২৩ জন আর ছাত্রী রয়েছেন ২ হাজার ২১৪ জন।

বোর্ড চেয়ারম্যান বলেছেন, সকল কক্ষ পরিদর্শককে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   বরিশাল  শিক্ষাবোর্ড  এইচএসসি  পরীক্ষার্থী 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: