আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৫৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বন্যায় দেশের

2026-07-01T23:06:01+00:00
2026-07-01T23:06:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ৫৯ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:০৬ পিএম 
সংগৃহীত ছবি

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বন্যায় দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রাজধানী আবিদজানে মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি জানান, বন্যার কারণে এখন পর্যন্ত অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে।

মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বহু এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

আরও পড়ুন

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বন্যায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সরকার। মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন আমাদু কুলিবালি।

এদিকে আইভরি কোস্টের প্রতিবেশী দেশ ঘানাও ভারী বর্ষণের কারণে বন্যার কবলে পড়েছে। রাজধানী আক্রাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সেখানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   আইভরি কোস্ট  বন্যা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: