টি-টোয়েন্টি দলে চমক মোসাদ্দেক-ইয়াসির

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি থেকে ছুটি পাওয়ায় ঘোষিত দলে

2026-07-02T05:39:33+00:00
2026-07-02T05:39:33+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
টি-টোয়েন্টি দলে চমক মোসাদ্দেক-ইয়াসির
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৩৯ এএম 
ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি থেকে ছুটি পাওয়ায় ঘোষিত দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

দলে চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেন রাব্বি। সম্প্রতি ইমার্জিং দলে খেলেছেন তিনি। এ ছাড়া দীর্ঘ বিরতির পর বিশ ওভারের ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

Advertisement
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

সময়ের আলো/আআ

  বিষয়:   টি-টোয়েন্টি  মোসাদ্দেক  ইয়াসির 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: