দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ কাল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ক্যাপ্টেনস মিট, ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর

2026-07-02T05:41:09+00:00
2026-07-02T05:41:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ কাল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৪১ এএম 
ছবি : সংগৃহীত
দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর ক্যাপ্টেনস মিট, ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় এক জমকালো অনুষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টটি আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে।

দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে। অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক অ্যাভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। 

ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ ও সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এছাড়া অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম, কো-স্পন্সর প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. জুবায়ের আক্তার চৌধুরী, গুলশান ইউথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং অ্যাভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

সময়ের আলো/আআ



  বিষয়:   দেশি  বিদেশি  এয়ারলাইন্স  ফুটবল  যুদ্ধ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: