বাজারে আমার একটি দোকান ছিল। দোকানে যাওয়ার জন্য আমি একটি মোটরসাইকেল কিনেছি। বর্তমানে দোকানটি ছেড়ে দিয়ে আমি ঢাকায় এসে পড়েছি। ফলে মোটরসাইকেলটি আমার কাজে লাগছে না।
তাই মোটরসাইকেলটি আমার চাচাতো ভাইয়ের কাছে এ শর্তে বিক্রি করে দিয়েছি যে, বাড়িতে এলে প্রয়োজনে আমাকে ব্যবহার করতে দিতে হবে। জানার বিষয় হলো আমাদের ওই চুক্তিটি কি বৈধ হয়েছে?
বাড়িতে গেলে চুক্তি অনুযায়ী মোটরসাইকেলটি আমি ব্যবহার করতে পারব কি না? যদি বৈধ না হয় তা হলে আমরা কী করতে পারি?
মিনহাজ ফেনী
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে মোটরসাইকেলটি বিক্রি করে দেওয়ার পরও বাড়িতে গেলে আপনাকে ব্যবহার করতে দিতে হবে, এ শর্ত করার কারণে চুক্তিটি ফাসাদ তথা নাজায়েজ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় শর্তযুক্ত বিক্রি নিষেধ করেছেন।
তাই আপনাদের কর্তব্য হলো, চুক্তিটি বাতিল করে দিয়ে পুনরায় শর্তহীনভাবে কেনাবেচা করা। (আলমুজামুল আওসাত, তাবারানি, হাদিস : ৪৩৬১; ফাতহুল কাদির : ৬/৭৮; আদ্দুররুল মুখতার : ৫/৮৪; শরহুল মাজাল্লাহ, আতাসি : ২/৬০)
সময়ের আলো/আআ