এলপিজির নতুন দাম ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ

2026-07-02T08:17:07+00:00
2026-07-02T12:00:00+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জাতীয়
এলপিজির নতুন দাম ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:১৭ এএম 
এলপিজির সিলিন্ডার। ছবি : সংগৃহীত
জুলাই মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে আজই সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর জুলাই ২০২৬ সালের সৌদি কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় এ ঘোষণা দেওয়া হবে।

বুধবার (১ জুলাই) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে বেসরকারি খাতের এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য পুনর্নির্ধারণ করা হবে। ঘোষণার পরই নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ২ জুন এলপিজির মূল্য সমন্বয় করে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।


একই সঙ্গে আজ অটোগ্যাসের নতুন মূল্যও ঘোষণা করবে কমিশন। সর্বশেষ মূল্য সমন্বয়ে গত ২ জুন লিটারপ্রতি অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ভোক্তা পর্যায়ে মূসকসহ ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।

আজকের ঘোষণার মাধ্যমে জুলাই মাসজুড়ে কার্যকর এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম সম্পর্কে ভোক্তারা নিশ্চিত হতে পারবেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জুলাই  এলপি গ্যাস  নতুন দাম  এলপিজি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: