যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান : আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জনগণ বা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস

2026-07-02T09:39:13+00:00
2026-07-02T09:39:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দেবে ইরান : আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৯:৩৯ এএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের জনগণ বা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি এ মন্তব্য করেন। 

বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ ‍হুঁশিয়ারি দেন। সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রসঙ্গ টেনে বলেন, ‘মৃত্যু অবধারিত’। 

তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে এবং ইসরাইল কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। 


তবে কোনো চুক্তির মাধ্যমে যদি সেই লক্ষ্য অর্জন করা যায়, তাহলে সেটিই ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

কাটজের এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এক্স পোস্টে আরাগচি বলেন, ‘ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। যদি তারা সেই নির্দেশ না মানে, তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে।’

তিনি জোর দিয়ে বলেন,‘আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালী হবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হুমকি  তাৎক্ষণিক জবাব  ইরান  আরাগচি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: