বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডে

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই গত কয়েক বছরে পেয়েছে নতুন মাত্রা। একসময় একতরফা থাকা এই প্রতিদ্বন্দ্বিতায় এখন নিয়মিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ।

2026-07-02T10:20:31+00:00
2026-07-02T10:24:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:২০ এএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১০:২৪ এএম
বাংলাদেশে পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই গত কয়েক বছরে পেয়েছে নতুন মাত্রা। একসময় একতরফা থাকা এই প্রতিদ্বন্দ্বিতায় এখন নিয়মিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও পাকিস্তানকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে টাইগাররা। সেই প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী বছর, যখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

এই সিরিজসহ ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-ভারত সিরিজের পাশাপাশি তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) এবং পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর অনুষ্ঠিত হবে চলতি বছর। আর ইংল্যান্ড ও পাকিস্তান আগামী বছর বাংলাদেশ সফরে আসবে।

এই চারটি সিরিজের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিবি। আজ, ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি সংগ্রহ করা যাবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের আর্থিক প্রস্তাব জমা দিতে হবে।


ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তান এখন পর্যন্ত ৪২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৫টি ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৭টিতে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের বেশিরভাগ জয়ই এসেছে সাম্প্রতিক বছরগুলোতে, যা দুই দলের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বাংলাদেশ  সফর  পাকিস্তান  খেলা  ওয়ানডে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: