কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত অন্তত ১০

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন

2026-07-02T11:39:45+00:00
2026-07-02T11:40:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত অন্তত ১০
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০২.০৭.২০২৬ ১১:৪০ এএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করার কয়েক ঘণ্টার মাথায় এই হামলা চালানো হলো।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে জানান, হতাহতদের মধ্যে একটি বড় অংশই শিশু। তিনি বলেন, শত্রুপক্ষ আবারও পরিকল্পিতভাবে আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করছে।

বিস্ফোরণের তীব্রতায় শহরের বেশ কয়েকটি এলাকার বহুতল ভবনগুলো কেঁপে ওঠে এবং পরে সেসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। হামলার পর কিয়েভের কেন্দ্রস্থলে একটি অ্যাম্বুলেন্স স্টেশন এবং একটি হোটেলে আগুন লেগে যায়। অ্যাম্বুলেন্স স্টেশনে হামলায় অন্তত একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো নিশ্চিত করেছেন, এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধারকাজ চলার সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়ছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিইশিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, কিয়েভের বাসিন্দাদের জন্য আরও একটি ভয়াবহ রাত কাটল, যাদের বাধ্য হয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে (শেল্টার) রাত কাটাতে হয়েছে। গত দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার প্রথম এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। মস্কো থেকে কৃষ্ণসাগর পর্যন্ত রাশিয়ার বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের। ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে রাশিয়ায় বর্তমানে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই একটি বিরল স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাশিয়ার এই হামলার পরিকল্পনার কথা জানতে পেরে আয়ারল্যান্ডের ডাবলিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, পুতিন বেশ কিছুদিন ধরেই এই বড় হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

ইউক্রেন সীমান্তে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ পোল্যান্ড তাদের আকাশসীমা সুরক্ষায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে। পোল্যান্ডের সামরিক বাহিনী এক্সে জানিয়েছে, হুমকির মুখে থাকা অঞ্চলের কাছাকাছি আমাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, পোল্যান্ড সামরিক জোট ন্যাটোর সদস্য।


সময়ের আলো/কহু



  বিষয়:   কিয়েভ  রাশিয়া  ড্রোন  ক্ষেপণাস্ত্র  হামলা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: