১০ জুলাই ঢামেক পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক

2026-07-02T12:28:41+00:00
2026-07-02T12:28:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
১০ জুলাই ঢামেক পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও তাঁর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা মেডিকেলের সামগ্রিক চিত্র ও সেবার মান আমূল বদলে যাবে বলে আমরা আশা করছি।

ঢামেকের প্যাথলজি বিভাগে যুক্ত হওয়া নতুন প্রযুক্তি সম্পর্কে মন্ত্রী জানান, নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণের জন্য হাসপাতালটিতে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে অত্যন্ত সহজে ও দ্রুততম সময়ে ক্যান্সার রোগ নির্ণয় করা সম্ভব হবে।

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ওপর আলোকপাত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় এবার উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা এই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পারব।

তিনি দেশের স্বাস্থ্য খাতের প্রস্তুতি ও সক্ষমতার কথা উল্লেখ করে আরও বলেন, বর্তমানে দেশে সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট এবং স্যালাইনের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। এরপরও যদি রোগীর সংখ্যা আকস্মিক বৃদ্ধি পায়, তবে প্রয়োজনে মোবাইল হাসপাতাল (ভ্রাম্যমাণ হাসপাতাল) স্থাপন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

সময়ের আলো/কহু


  বিষয়:   সমেয়র আলো  ঢামেক  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: