ভবনের ১৪৫০ ফুট উঁচুতে উঠে বিয়ের প্রস্তাব, অতঃপর...

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’-এর সর্বোচ্চ চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাবের পর পুলিশের হাতে

2026-07-02T13:35:53+00:00
2026-07-02T13:35:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভবনের ১৪৫০ ফুট উঁচুতে উঠে বিয়ের প্রস্তাব, অতঃপর...
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক ‘এম্পায়ার স্টেট বিল্ডিং’-এর সর্বোচ্চ চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও বিয়ের প্রস্তাবের পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই দুঃসাহসী স্টান্টম্যান ও ইনফ্লুয়েন্সার। বুধবার (১ জুলাই) দুপুরে তীব্র গরমের মধ্যে বহুতলের প্রায় ১,৪৫০ ফুট উঁচুতে এই ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ৩২ বছর বয়সী ইভান কুজনেতসভ (ইভান বিয়ারকুস নামে পরিচিত)। তারা দুজনই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন বহুতল ভবনে চড়ার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-এর মূল চরিত্র ছিলেন এই যুগল।

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানায়, ভবনের সাধারণ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ ও অত্যন্ত সুরক্ষিত একটি অংশে কড়া নিরাপত্তা বলয় এড়িয়ে তারা কীভাবে পৌঁছালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের (ইএসইউ) দুজন কর্মকর্তা চারটি মই বেয়ে চূড়ায় উঠে তাদের নিরাপদে নামিয়ে আনেন এবং হেফাজতে নেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, জননিরাপত্তা বিপন্ন করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ আনা হয়েছে।

পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা চূড়ায় পৌঁছানোর পর ওই নারীকে বলছেন, ‘যেখানে আছেন সেখানেই থাকুন। আপনারা এখানে আসতে পারেন না।’ জবাবে মুখ ঢাকা অবস্থায় ওই তরুণী বলেন, ‘আমি ঠিক আছি।’

চূড়ায় ওঠার পর এই যুগল একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল, ‘যখন ক্ষমতার প্রতি ভালোবাসাকে হারিয়ে ভালোবাসার শক্তি জয়ী হবে, তখনই পৃথিবীতে শান্তি আসবে।’ এছাড়া অ্যাঞ্জেলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উঁচুতে দাঁড়িয়ে নিউইয়র্ক শহরের ব্যাকগ্রাউন্ডে নিজের বাগদানের আংটির ছবি পোস্ট করে এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় আকাশে টহলরত পুলিশের হেলিকপ্টার পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কথোপকথনেও তাদের এই অদ্ভুত প্রেম প্রস্তাবের বিষয়টি উঠে আসে। পাইলট জানান, ‘দুই জিনিয়াস এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠেছে এবং ছেলেটি মেয়েটিকে প্রোপোজ করেছে।’

এফবিআইয়ের সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাককেব সিএনএন-কে বলেন, ‘এটি অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। ভবন কর্তৃপক্ষ বা পুলিশ কখনোই এই স্থানটিকে এমন কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু বানাতে দিতে পারে না। অন্যদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিরুৎসাহিত করতে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বর্তমানে ফুটবল বিশ্বকাপ এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পপ তারকা টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির আসন্ন রাজকীয় বিয়েকে কেন্দ্র করে এমনিতেই কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  বিয়ের প্রস্তাব 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: