জামালপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার

2026-07-02T14:05:57+00:00
2026-07-02T14:05:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
জামালপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:০৫ পিএম 
ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোতালেব সরকার নিজ বাড়িতে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   জামালপুর  কৃষক  ঝুলন্ত মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: