চেকপোস্ট দেখে চালকের চম্পট, ৪৫ কেজি গাঁজা উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর

2026-07-02T22:19:02+00:00
2026-07-02T22:19:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
চেকপোস্ট দেখে চালকের চম্পট, ৪৫ কেজি গাঁজা উদ্ধার
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১০:১৯ পিএম 
জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার। ছবি : সময়ের আলো
জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে বকশীগঞ্জ তিনানী পাড়া সড়কে এসব গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর- রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনে তল্লাশি চালাচ্ছিলেন হাইওয়ে পুলিশ। 

এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামতে বলেন।


মোটরসাইকেল চালক একটু দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এতে করে পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। 

​বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বকশীগঞ্জ  জামালপুর  চেকপোস্ট  চালক  গাঁজা উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: