মিলার না বলা কথা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গানে গানে দুই দশক পার করেছেন পপশিল্পী মিলা। দীর্ঘ এই সময়ে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন, তেমনি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও

2026-07-03T02:23:46+00:00
2026-07-03T02:23:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
মিলার না বলা কথা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২৩ এএম 
পপশিল্পী মিলা। ছবি : সংগৃহীত
গানে গানে দুই দশক পার করেছেন পপশিল্পী মিলা। দীর্ঘ এই সময়ে যেমন জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন, তেমনি ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়েও ছিলেন আলোচনায়। শ্রোতাদের কাছে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও একসময় গান থেকে দূরে ছিলেন এই শিল্পী।

বিয়ে, সংসার, বিচ্ছেদ এবং আইনি লড়াই সব মিলিয়ে জীবনের একটি কঠিন সময় পার করতে হয়েছে মিলাকে। নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন আবার নিয়মিত গানে ফিরেছেন এই শিল্পী। তবে জীবনের সেই কঠিন সময়ের বহু অভিজ্ঞতা ও নাবলা গল্প এতদিন প্রকাশ করেননি তিনি।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে অতিথি হয়ে জীবনের সেই অপ্রকাশিত অধ্যায় নিয়েই খোলামেলা কথা বলেছেন মিলা। আজ রাত ৯টায় চোখ রাখতে হবে মাছরাঙা টিভি পর্দায়। রুম্মান রশীদ খানের গ্রন্থনা এবং মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

এদিকে দীর্ঘ বিরতির পর সংগীতেও নতুনভাবে সক্রিয় হয়েছেন এই জনপ্রিয় শিল্পী। সম্প্রতি প্রকাশ হয়েছে মিলার নতুন গান ‘কাণ্ডারি চল’। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা নিয়ে এই গানটি ইতিমধ্যে শ্রোতামহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।  গানটি মূলত ফুয়াদের সুর ও সংগীতায়োজনে তৈরি একটি সমসাময়িক ফিউশন ট্র্যাক। আধুনিক ইলেকট্রনিক বিট ও স্টেডিয়াম স্টাইল অ্যারেঞ্জমেন্টে গানটি নতুন প্রজন্মের শ্রোতাদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

গানটিকে বৈশ্বিক রূপ দিতে ফুয়াদ ও মিলার পাশাপাশি এতে যুক্ত হয়েছেন একঝাঁক দেশি-বিদেশি শিল্পী। কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ার অলিবয় এবং র‌্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা যৌথভাবে লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ (শিহাব), অলিবয় ও ব্ল্যাক জ্যাং। এর আগে ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ কিংবা ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন ফুয়াদ-মিলা জুটি।

সময়ের আলো/আআ



  বিষয়:   মিলা  শিল্পী  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: