বিশ্বকাপ উন্মাদনায় বিশেষ ‘ইত্যাদি’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে প্রচারিত বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ নিয়ে সাজানো হয়েছে বিশেষ ইত্যাদি। অনুষ্ঠানের সংকলিত

2026-07-03T02:25:51+00:00
2026-07-03T02:25:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিশ্বকাপ উন্মাদনায় বিশেষ ‘ইত্যাদি’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২৫ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে প্রচারিত বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ নিয়ে সাজানো হয়েছে বিশেষ ইত্যাদি। অনুষ্ঠানের সংকলিত এই আয়োজনে আরও থাকছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। 

এছাড়া রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ১৯৯৫ সালে যাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী জনাব কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী এথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনাদলের ওপর। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে বিভিন্ন অফিসের কিছু অসংগতি নিয়ে একটি মিউজিক্যাল ড্রামা। 

দর্শকপর্বে দেখা যাবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে। নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগনে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিশ্বকাপ  উন্মাদনা  বিশেষ  ইত্যাদি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: