বিতর্কে শ্রদ্ধা কাপুরের সিনেমা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

মুক্তির আগেই বির্তকের মুখে পড়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ঈথা’। সিনেমাটি নির্মিত হয়েছে কিংবদন্তি মারাঠি লোকশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের

2026-07-03T02:28:50+00:00
2026-07-03T02:28:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বিতর্কে শ্রদ্ধা কাপুরের সিনেমা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:২৮ এএম 
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি : সংগৃহীত
মুক্তির আগেই বির্তকের মুখে পড়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ঈথা’। সিনেমাটি নির্মিত হয়েছে কিংবদন্তি মারাঠি লোকশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে। সবকিছু ঠিক থাকলেও সিনেমার নাম নিয়ে দেখা দিয়েছে দ্বিমত। মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ দাবি করেছে, সিনেমার নাম ঈথা না রেখে ভিতা বা ভিতাবাই রাখা উচিত ছিল। তাদের মতে, বর্তমান নামটি কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের মর্যাদা যথাযথভাবে তুলে ধরে না।

এই দাবির সঙ্গে একমত হয়েছেন ভিতাবাইয়ের পরিবারের সদস্যরাও। তারা সিনেমাতে বাস্তব নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তবে সিনেমার অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, আইনি জটিলতা এড়াতেই শুরুতে ভিন্ন নাম রাখা হয়েছিল। তবে পরিবারের সম্মতি থাকলে বাস্তব নাম ব্যবহার করলে সিনেমার গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

‘ঈথা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পাশাপাশি রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুবও অভিনয় করেছেন। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে ভিতাবাই চরিত্রে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। বাস্তবধর্মী এই চরিত্রে অভিনয়ের সময় একাধিকবার আহতও হয়েছেন তিনি।

সিনেমার টিজারে দেখা যায়, একদিকে মঞ্চে চলছে নৃত্য পরিবেশনা, অন্যদিকে নেপথ্যে প্রসববেদনায় কাতর প্রধান চরিত্র। সন্তান জন্ম দেওয়ার পরও শারীরিক যন্ত্রণা উপেক্ষা করে তিনি মঞ্চে উঠে নাচ পরিবেশন করেন। বাস্তব জীবনেও ভিতাবাই এমন ঘটনা ঘটিয়েছিলেন বলেই জানা যায়।

দীর্ঘ বিরতির পর ‘ঈশা’ নিয়ে সিনেপর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর। আর এই সিনেমার জন্য তিনি নিচ্ছেন আগের চেয়ে প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক। এমন তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত ‘ঈথা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৫ কোটি রুপি। প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি শ্রদ্ধার তৃতীয় কাজ। 

এর আগে স্ত্রী ও স্ত্রী টু সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন তারা। প্রযোজকের বিশ্বাস, ভিতাবাইয়ের জীবনীভিত্তিক এই সিনেমায় শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। তাই এই পারিশ্রমিকও যৌক্তিক বলে মনে করছেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্ত্রী টু সিনেমায় শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি। একই সিনেমায় অভিনেতা রাজকুমার রাও পেয়েছিলেন ৬ কোটি রুপি। এ ছাড়া তু ঝুঠি ম্যায় মক্কার সিনেমায় শ্রদ্ধা নিয়েছিলেন ৭ কোটি রুপি।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিতর্ক  শ্রদ্ধা কাপুর  সিনেমা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: