আজ নেত্রকোণা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

আজ দলীয় সফরে নেত্রকোণা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ জুলাই)

2026-07-03T08:22:58+00:00
2026-07-03T08:26:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
আজ নেত্রকোণা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২২ এএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:২৬ এএম
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আজ দলীয় সফরে নেত্রকোণা যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। 

দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ‘রুকন সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত। এ ছাড়া সফরকালে তিনি জেলার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

হাইকমান্ডের এই গুরুত্বপূর্ণ সফরে আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন।

দলীয় সূচি অনুযায়ী, দিনভর বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি সমাপ্ত করে আজ বিকেল ৩টায় নেত্রকোণা থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: