অসুস্থতার খবরে ছোট ভাইয়ের মৃত্যু, পরে মারা গেলেন বড় ভাইও

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের (ভাই) মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের গুরুতর অসুস্থতার খবর শুনে প্রথমে হৃদরোগে আক্রান্ত

2026-07-03T12:48:46+00:00
2026-07-03T13:18:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
অসুস্থতার খবরে ছোট ভাইয়ের মৃত্যু, পরে মারা গেলেন বড় ভাইও
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১:১৮ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের (ভাই) মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের গুরুতর অসুস্থতার খবর শুনে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মেজো ভাই। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাইও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত দুই ভাই হলেন, মিজানুর রহমান (বড় ভাই) ও মুজিবুর রহমান (মেজো ভাই)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (১ জুলাই) বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার চরম অবনতির খবর গ্রামের বাড়িতে পৌঁছায়। এই খবর শুনে মেজো ভাই মুজিবুর রহমান প্রচণ্ড মানসিক আঘাত পান এবং আকস্মিকভাবে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন।


পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতেই মুজিবুর রহমান মারা যান। মেজো ভাইয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে যখন শোকের ছায়া, ঠিক তার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাই মিজানুর রহমানও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দা রায়হান শরিফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, একই দিনে দুই ভাইকে চিরদিনের মতো হারানোর ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। দু্ইজনের জানাজা ও দাফনের দৃশ্য পুরো এলাকার বাতাসকে ভারী করে তুলেছে।

চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুই ভাইয়েরই স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সময়ের আলো/জোই 



  বিষয়:   অসুস্থ  ছোট ভাই  মৃত্যু  বড় ভাই  কক্সবাজার  চকরিয়া উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: