ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ‘ডিসকাউন্ট ফেস্ট’, মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ভোক্তা ও ক্রেতাসাধারণের জন্য আকর্ষণীয় মূল্যে মানসম্মত পণ্য কেনাকাটার জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট

2026-07-03T12:49:10+00:00
2026-07-03T12:50:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
ডিসেম্বরে ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ‘ডিসকাউন্ট ফেস্ট’, মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:৪৯ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১২:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ভোক্তা ও ক্রেতাসাধারণের জন্য আকর্ষণীয় মূল্যে মানসম্মত পণ্য কেনাকাটার জন্য দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট মেলা ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আগামী ডিসেম্বর মাসে রাজধানী ঢাকায় তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি প্রায় ২৫০টি নামকরা ব্র্যান্ড ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নেবে।

গত বুধবার (১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ‘ইভেন্টকম’-এর উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগী হিসেবে রয়েছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে কাজ করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিত হবে। মেলায় ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়া নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর থাকবে ফ্ল্যাশ সেল, এক্সাইটিং অফার ও সীমিত সময়ের বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট।

মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রখ্যাত ও জনপ্রিয় সব ব্র্যান্ড অংশ নেবে। একই ছাদের নিচে নামকরা সব ব্র্যান্ডের পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া এবং স্থানীয় রাইজিং ব্র্যান্ডগুলোকে পরিচিত করাই এই মেলার অন্যতম মূল লক্ষ্য। মেলায় অংশ নিতে আগ্রহী ব্র্যান্ডগুলোর জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ‘আর্লি বার্ড’ স্টল বুকিং করলেই থাকছে ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট।

সংবাদ সম্মেলনে মেলার প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, ঢাকা ডিসকাউন্ট ফেস্ট দেশিয় ও বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতাদের মধ্যে একটি অর্থবহ সেতু বন্ধন তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন দেশের খুচরা বাজার, ভোক্তা-ব্র্যান্ড সম্পর্ক ও সামগ্রিক ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।

মেলার হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, এই মেলা বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে নতুন বাজার ও নতুন গ্রাহকের সন্ধান পাবে।

মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিয়ে চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী বলেন, দেশের হাজারো নারী উদ্যোক্তা মানসম্মত পণ্য তৈরি করলেও বড় পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই মেলা নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রির পাশাপাশি কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর ও গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের এক অনন্য সুযোগ করে দেবে।

আয়োজকরা জানান, এখন থেকে প্রতি বছরই নিয়মিতভাবে এই ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হবে। ঢাকার আয়োজনটি সফল করার পর দেশের প্রধান বিভাগীয় শহরগুলোতেও এই মেলার বিস্তৃতির পরিকল্পনা রয়েছে। এরই ধারাবাহিকতায়, আগামী বছর (২০২৭) ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় বর্ণাঢ্য এই ‘ডিসকাউন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হবে। একইসাথে, ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এই মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  ডিসকাউন্ট ফেস্ট 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: