শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে তারকাদের মিলন মেলা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে।শুক্রবার

2026-07-03T13:25:13+00:00
2026-07-03T13:25:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে তারকাদের মিলন মেলা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ১:২৫ পিএম
এফডিসিতে তারকাদের মিলমেলা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। 

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে ভিড় বাড়তে থাকে চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন শিল্পীদের।

ভোট দিতে এফডিসিতে উপস্থিত হয়েছেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম, কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেতা আবুল হায়াত এবং চিত্রনায়ক রুবেল। তাদের উপস্থিতিতে নির্বাচনস্থল আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

নতুন প্রজন্মের শিল্পীরাও ভোটাধিকার প্রয়োগে ছিলেন সমান উৎসাহী। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ তরুণ প্রজন্মের অনেক শিল্পী ভোট দিতে কেন্দ্রে আসেন। ভোট প্রদান শেষে সহশিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আড্ডায় মেতে উঠতে দেখা যায় অনেককেই।


শিল্পীদের পদচারণায় দিনভর সরগরম ছিল এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় তারকাদের একনজর দেখতে ভোটকেন্দ্রের আশপাশেও ভিড় করেন ভক্ত ও উৎসুক দর্শনার্থীরা।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   এফডিসি  শিল্পী সমিতি  ভোট  তারকা  মিলমেলা  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: