অবসর নেওয়ার বিষয়ে যা জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হলেও এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে

2026-07-03T19:16:49+00:00
2026-07-03T20:05:54+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
অবসর নেওয়ার বিষয়ে যা জানালেন রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:০৫ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

জাতীয় দল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হলেও এ মুহূর্তে বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না পর্তুগাল অধিনায়ক। তিনি জানিয়েছেন, চলমান টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রাউন্ড অব বত্রিশের ম্যাচের আগে রোনালদোর বোন কাতিয়া আভেইরো দাবি করেন, তার কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী এটি হতে পারে জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ টুর্নামেন্ট। এরপর থেকেই পর্তুগিজ তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা শুরু হয়।

তবে ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, এ মুহূর্তে আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়। জিতি বা হারি, টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে কথা বলব। এরপর সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছুই শান্তভাবে করি। এই মুহূর্তটা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচের আগে কাতিয়া আভেইরো সাংবাদিকদের বলেন, সমর্থকেরা এবার জাতীয় দল থেকে রোনালদোকে বিদায় জানাতে পারেন। যদিও তিনি স্পষ্ট করেন, সেটি এই ম্যাচের পরই হবে এমন নয়। তবে তার বিশ্বাস, চলমান বিশ্বকাপই হতে পারে রোনালদোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

এদিকে টরন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অব বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপের নকআউট পর্বে এটি ছিল তার প্রথম গোল। পরে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল।

সময়ের আলো/আরবিএন

  বিষয়:   ক্রিস্টিয়ানো রোনালদো  অবসর 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: