ত্রিশালে ফের মসজিদের ইমাম আটক, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে আবারও মসজিদের এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার

2026-07-03T20:29:45+00:00
2026-07-03T20:29:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ত্রিশালে ফের মসজিদের ইমাম আটক, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম 
অভিযুক্ত ইমাম। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে আবারও মসজিদের এক ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনা হয়।  

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে জুতার মালা পড়িয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

আটক ব্যক্তি সাইফুল ইসলাম খোকা স্থানীয় বালুর বাজার পাঞ্জেগানা মসজিদের ইমাম। তার বাড়ি মোক্ষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাপখালী গ্রামে।

মোক্ষপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, মোক্ষপুর বালুর বাজার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা স্থানীয়ভাবে মসজিদেই বসবাস করেন। শিশুটির বাড়িও মসজিদের পাশেই। দুপুর ১২টার দিকে তিনি শিশুটিকে ডেকে মসজিদে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে মসজিদের ফাঁক দিয়ে উঁকি দিয়ে শিশুটিকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। এরপর বাজারের লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ইমামকে আটক করে। পরে তাকে জুতার মালা পরিয়ে মারধর করা হয়। খবর পেয়ে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপ-পরিদর্শক বাবুল বলেন, স্থানীয় পাঞ্জেগানা মসজিদের ইমাম সাইফুল ইসলাম খোকা। তিনি দুপুরের দিকে মসজিদের পাশের বাড়ির ৬ষ্ঠ শ্রেণির এক কন্যা শিশুকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা করেন। ইমামকে আটক করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ২০ ও ২২ জুন উপজেলার চিকনা মনোহর ও বালিপাড়ায় দুই মসজিদে দুই কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আটক হন দুই ইমাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও ধর্ষণের চেষ্টায় আটক হলেন এই ইমাম সাইফুল ইসলাম খোকা। অল্প সময়ের ব্যবধানে আবারও এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/আআ 



  বিষয়:   ত্রিশাল  মসজিদ  ইমাম  আটক  শিশু  ধর্ষণচেষ্টা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: