বর্ষায় ফ্রিজে খাবার ভালো রাখবেন যেভাবে

সময়ের আলো ডেস্ক

ফিচার

বর্ষাকালে অনিয়মিত বৃষ্টি ও বেশি আর্দ্রতার কারণে প্রয়োজনীয় বাজার ও রান্না করা খাবার অনেকেই একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করেন। তবে সঠিক

2026-07-03T20:43:16+00:00
2026-07-03T20:43:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
ফিচার
বর্ষায় ফ্রিজে খাবার ভালো রাখবেন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি

বর্ষাকালে অনিয়মিত বৃষ্টি ও বেশি আর্দ্রতার কারণে প্রয়োজনীয় বাজার ও রান্না করা খাবার অনেকেই একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করেন। তবে সঠিক নিয়ম না মানলে ফ্রিজ থেকে বের করা খাবারে দুর্গন্ধ, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। এতে ফুড পয়জনিং বা ডায়রিয়ার মতো স্বাস্থ্যঝুঁকিও বাড়ে। তাই বর্ষায় খাবার সংরক্ষণের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন।

ভেজা শাক-সবজি বা ফল ফ্রিজে রাখবেন না

শাক-সবজি ও ফলমূল ধোয়ার পর ভালোভাবে পানি ঝরিয়ে বা শুকনো কাপড় দিয়ে মুছে তবেই ফ্রিজে রাখুন। ভেজা অবস্থায় রাখলে অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে, যা দুর্গন্ধেরও কারণ হতে পারে।

রান্না করা খাবার বেশি দিন সংরক্ষণ করবেন না

দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবারে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই ফ্রিজের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন এবং রান্না করা খাবার ২ থেকে ৩ দিনের বেশি সংরক্ষণ না করাই ভালো।

ড্রেনেজ ছিদ্র পরিষ্কার রাখুন

ফ্রিজের ভেতরে আর্দ্রতা বের হওয়ার জন্য থাকা ছোট নিষ্কাশন ছিদ্র বন্ধ হয়ে গেলে পানি জমতে পারে। এতে ব্যাকটেরিয়া জন্মে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকে। তাই নিয়মিত ওই অংশ পরীক্ষা ও পরিষ্কার করুন।

দরজার রাবার সিল পরিষ্কার রাখুন

ফ্রিজের দরজার রাবার সিলে ধুলাবালি, খাবারের কণা ও আর্দ্রতা জমে ছত্রাক তৈরি হতে পারে। তাই নরম কাপড় দিয়ে নিয়মিত সিল পরিষ্কার ও শুকনো রাখুন।

ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন না

ফ্রিজে অতিরিক্ত খাবার রাখলে ঠান্ডা বাতাস ঠিকভাবে চলাচল করতে পারে না। এতে খাবার দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধও সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী পরিমিত ও গোছানোভাবে খাবার সংরক্ষণ করুন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ফ্রিজ  খাবার  ডায়রিয়া 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: