মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে দলটির নামে বৃক্ষরোপণ করেছেন।শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম

2026-07-03T23:20:20+00:00
2026-07-03T23:20:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
মঙ্গোলিয়ায় বিএনপির নামে বৃক্ষরোপণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:২০ পিএম 
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সংগৃহীত ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে দলটির নামে বৃক্ষরোপণ করেছেন। 

শুক্রবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে তিনি এ কথা জানান।

হাবিব উন নবী খান সোহেল লিখেছেন, মঙ্গোলিয়ার বুকে ন্যাশনাল পার্কে রোপণ করে এসেছি ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)’ নামের বৃক্ষটি। শত ঝড় বৃষ্টি রোদ আর তুষারপাত মোকাবেলা করে বড় হয়ে উঠুক বৃক্ষটি সময়ের গতিতে, যেভাবে অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দলটি।

  
সম্প্রতি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ৪৫তম স্থায়ী কমিটির সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। 
  
সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, টেকসই উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।


সময়ের আলো/ইউএমএইচ





  বিষয়:   মঙ্গোলিয়া  বিএনপি  বৃক্ষরোপণ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: