ফের জুটি শাকিব-হৃদয়

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও কাজ করতে যাচ্ছেন গেল বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন

2026-07-04T05:47:45+00:00
2026-07-04T05:47:45+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
ফের জুটি শাকিব-হৃদয়
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৪৭ এএম 
শাকিব খান ও মেহেদী হাসান হৃদয়। ছবি : সংগৃহীত
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও কাজ করতে যাচ্ছেন গেল বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমায়। সম্প্রতি রিয়েল এনার্জির নতুন সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। 

বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নতুন সিনেমাটির নাম জানাননি নির্মাতা। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে। নতুন এই সিনেমাটি ২০২৭ সালে ঈদুল ফিতর সামনে রেখে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। 

নতুন এই সিনেমা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আনুষ্ঠানিকভাবে শাকিব ভাইয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা আবারও তাকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। যে কারণে আমরা বড় বাজেটের অ্যাকশন-থ্রিলার সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছি।’


সিনেমাটির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ‘বরবাদ’-এর মতো এবারও নির্মাণ, অ্যাকশন ও উপস্থাপনায় থাকবে ভিন্নমাত্রার চমক। বড় ক্যানভাসে আন্তর্জাতিক মানের একটি বাণিজ্যিক সিনেমা নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ শুরু করছে পুরো টিম। একই সঙ্গে সিনেমাটির নায়িকা নিয়েও থাকতে পারে চমক- এমনটাই বলছে সূত্র।

প্রসঙ্গত ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রযোজিত মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। সেই সিনেমাতে আরও অভিনয় করেছিলেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যিশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছিলেন কলকাতার আলোচিত নায়িকা নুসরাত জাহান।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও



  বিষয়:   জুটি  শাকিব  হৃদয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: