‘জোটের শরিকদের উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়বে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ে পাশে থাকা শরিক দলগুলোকে সরকার পরিচালনায় যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদের সদস্য

2026-07-04T09:22:29+00:00
2026-07-04T09:22:54+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
‘জোটের শরিকদের উপেক্ষা করলে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে পড়বে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২২ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৯:২২ এএম
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ে পাশে থাকা শরিক দলগুলোকে সরকার পরিচালনায় যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, শরিকদের কেবল প্রয়োজনের সময় ব্যবহার করে পরে উপেক্ষা করলে জোট দীর্ঘস্থায়ী হয় না।

শুক্রবার (৩ জুলাই) রাতে রাজধানীর বনানীতে গণঅধিকার পরিষদের বনানী থানা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু হানিফ এসব কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিএনপি যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চায়, তবে শরিক দলগুলোর সম্মান ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে দলটি মিত্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।’

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদসহ শরিক দলগুলো বিএনপিকে সব সময় পাশে থেকে সমর্থন জুগিয়েছে উল্লেখ করে আবু হানিফ বলেন, ‘আন্দোলনের সময় জাতীয় সরকার গঠনের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা আশা করি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ জোটের যোগ্য নেতাদের মন্ত্রিসভা ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, এখন আর রাজপথের আন্দোলন নয়, বরং জনগণের কাছে সরকারের সেবা ও সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ও মহানগর উত্তরের সভাপতি আরাফাত প্রমুখ।

সময়ের আলো/কহু



  বিষয়:   সময়ের আলো  বিএনপি  গণঅধিকার পরিষদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: