ঘানাকে বিদায় করে কলম্বিয়ার স্বপ্নের দৌড়

ক্রীড়া ডেস্ক

খেলা

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে হামেস রদ্রিগেসের সেই উড়ন্ত ভলি আর কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালে ওঠার রূপকথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে এখনো তরতাজা?

2026-07-04T10:00:41+00:00
2026-07-04T10:00:41+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
ঘানাকে বিদায় করে কলম্বিয়ার স্বপ্নের দৌড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:০০ এএম 
সংগৃহীত ছবি
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে হামেস রদ্রিগেসের সেই উড়ন্ত ভলি আর কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালে ওঠার রূপকথা নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে এখনো তরতাজা? দীর্ঘ ৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে লাতিন আমেরিকার সেই ‘লস ক্যাফেতেরোস’রা যেন আবারও ঠিক সেই চেনা পথেই হাঁটা শুরু করেছে। আজ সকালে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর এক চরম উত্তেজনাকর ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াইয়ে এবার তাদের সামনে দাঁড়িয়ে আলজেরিয়াকে বিদায় করে আসা সুইজারল্যান্ড।

শনিবার বাংলাদেশ সময় সকালে যখন ম্যাচটি শুরু হলো, কলম্বিয়া শিবির তখনো জানত না তাদের জন্য কতটা নাটকীয়তা অপেক্ষা করছে। ম্যাচের বয়স তখন মাত্র ৭ মিনিট। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের প্রধান ফরোয়ার্ড জন করডোবা। এত বড় ম্যাচে শুরুতেই এমন ধাক্কা যেকোনো দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। করডোবার বদলে তড়িঘড়ি করে মাঠে নামানো হয় লুইস সুয়ারেসকে।

কিন্তু কলম্বিয়া যেন আজ ভাগ্যকে নিজেদের করে নেওয়ার পণ করেই নেমেছিল। শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠতে তারা সময় নিল মাত্র ৭ মিনিট! ম্যাচের ১৪তম মিনিটে বদলি হিসেবে নামা সেই লুইস সুয়ারেসই ডান প্রান্ত থেকে এক মাপা, চমৎকার ক্রস বাড়ালেন ডি-বক্সের ভেতর। সেখানে চিতার মতো ওঁৎ পেতে থাকা জন আরিয়াস বলটি নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের এক নিখুঁত, কোণাকুণি শটে ঘানার জাল কাঁপিয়ে দিলেন। পুরো গ্যালারি তখন কলম্বিয়ান সমর্থকদের উল্লাসে মাতোয়ারা! ১-০ ব্যবধানে এগিয়ে যায় লাতিন পরাশক্তিরা।


প্রথমার্ধের বাকিটা সময় ছিল শুধুই কলম্বিয়ার দাপটের গল্প। মাঝমাঠ আর আক্রমণভাগের দারুণ রসায়নে ঘানার রক্ষণভাগকে রীতিমতো দিশেহারা করে তুলেছিল তারা। তবে ঘানার গোলরক্ষক আজ দেয়াল হয়ে না দাঁড়ালে বিরতির আগেই ব্যবধান ২-৩ হতে পারত। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে তিনি ঘানাকে ম্যাচে টিকিয়ে রাখেন।

বিরতির পর দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ার আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৫৭ মিনিটে লুইস দিয়াসের একটি দর্শনীয় গোল অফসাইডের বেড়াজালে পড়ে বাতিল হলে হতাশ হতে হয় কলম্বিয়ানদের। এর ঠিক পরপরই দিয়াস আরও একটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যা ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ ছিল।

শেষের দিকে ঘানা সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও কলম্বিয়ার জমাট রক্ষণে ফাটল ধরাতে পারেনি। ঘড়ির কাঁটা যখন শেষ বাঁশিতে গিয়ে ঠেকল, তখন জন আরিয়াসের সেই প্রথমার্ধের একমাত্র গোলটিই হয়ে রইল ম্যাচের ভাগ্যবিধাতা। ১-০ গোলের এই জয়ে শেষ ১৬-র টিকিট পকেটে পুরে মাঠ ছাড়ে কলম্বিয়া।

সময়ের আলো/আরবিএন  




  বিষয়:   ঘানা  কলম্বিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: