বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

আন্তর্জাতিক ডেস্ক

আনন্দ সময়

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। শুক্রবার (৩

2026-07-04T11:33:52+00:00
2026-07-04T11:33:52+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম 
ছবি : সংগৃহীত
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তারা একে অপরের জীবনসঙ্গী হয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির প্রেমকাহিনী যেন যেকোনো হলিউড সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ২০২৩ সালে শুরু হওয়া তাদের সম্পর্কের প্রতিটি মোড় ছিল ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অবশেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১,০০০ অতিথির উপস্থিতিতে তাদের এই রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরের ডিজিটাল স্ক্রিনগুলোতে বেগুনি রঙে ফুটে ওঠে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারেড’ বার্তাটি।

বিয়ের অনুষ্ঠানে প্রথাগত প্রথা ভেঙে নতুনত্বের ছোঁয়া ছিল। অনুষ্ঠানে কোনো ব্রাইডসমেড বা গ্রুমসম্যান ছিলেন না। টেলর সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্র্যাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ভাই জেসন কেলসি। তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাদের ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

বিয়ের পোশাকে ছিল আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন। জোনাথন অ্যান্ডারসনের ডিজাইনে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কউচারের পোশাকে সেজেছিলেন টেলর ও ট্র্যাভিস। দুজনের পায়েই ছিল কাস্টম ক্রিশ্চিয়ান লুবুটিন জুতো। এছাড়া টেলর সুইফটের সাজে কার্টিয়ারের গয়না বাড়তি আভিজাত্য যোগ করে।

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির এই সম্পর্কের শুরুটা ছিল বেশ নাটকীয়। ট্র্যাভিস কেলসি তার পডকাস্টে জানিয়েছিলেন, কানসাস সিটিতে টেলরের ‘এরাস ট্যুর’-এর কনসার্টে গিয়েও তার সাথে দেখা করার সুযোগ পাননি তিনি। সেই ঘটনাটি পরে টেলর সুইফট বেশ মজার ছলে গণমাধ্যমের কাছে তুলে ধরেছিলেন। সেই না পাওয়ার গল্প থেকে শুরু হওয়া প্রেম আজ পূর্ণতা পেল বিয়ের মাধ্যমে।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  টেলর সুইফট  ট্র্যাভিস কেলসি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: