জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়িতে রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেকসহসভাপতিমো.

2026-07-04T13:27:35+00:00
2026-07-04T13:27:35+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:২৭ পিএম 
জুলাই স্মৃতিস্তম্ভ, খাগড়াছড়ি। ছবি : সংগৃহীত
খাগড়াছড়িতে রাতের আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করেছে।

শুক্রবার (৩ জুন) রাত ৯ টায় খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। 

আগুন দেওয়ার ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আগুন দেওয়ার পরপরই ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। 


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ‘আগুন দেওয়ার সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘আগুন দিয়ে নাশকতার চেষ্টাকারীরা সফল হয়নি। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   জুলাই  স্মৃতিস্তম্ভ  আগুন  নিষিদ্ধ  ছাত্রলীগ  নেতা  আটক  খাগড়াছড়ি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: