সুদের টাকা নিয়ে সংঘর্ষে জড়িয়ে কয়েকজন আহত, চলছে মামলার প্রস্তুতি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধার নেওয়া টাকা ও সুদের লেনদেনকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে

2026-07-04T17:02:21+00:00
2026-07-04T17:06:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সুদের টাকা নিয়ে সংঘর্ষে জড়িয়ে কয়েকজন আহত, চলছে মামলার প্রস্তুতি
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৫:০৬ পিএম
টাকা নিয়ে বাকবিতণ্ডা রূপ নেয় সংঘর্ষে। ছবি : প্রতীকী
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধার নেওয়া টাকা ও সুদের লেনদেনকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শুক্রবার (৩ জুলাই) রাতে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে, একইদিন দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পক্ষের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে আনসার আলী দেওয়ানের  কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়া হয়েছিল। পরে সুদসহ মোট ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও, আরও ১৪ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা পরে পরিশোধ করা হবে বলে জানালে- বিবাদীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধটি বড় আকার ধারণ করলে- দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।


অভিযোগে আরও বলা হয়, এ সময় আনসার আলী দেওয়ান, মো. রিয়াদ, মোহাম্মদ রিফাত, মো. আসিফ (২৮), মোহাম্মদ সাকিবসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও কাঠের লাঠি নিয়ে হামলা চালায়। এতে মো. আল আমিন (৩৫), রহিমা বেগম (৬০), শিশির শীলা (২৮), সখিনা বেগম, তুয়াসিন (২০), মেহেদী, মাহিসহ (২১) কয়েকজন আহত হন। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে জানানো হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রয়োজনীয় চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

তবে, এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে- তাদেরকে পাওয়া যায়নি। 

সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আইনি প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

সময়ের আলো/মহু




  বিষয়:   সুদ  বিরোধ  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: