বিবিসির চোখে বিশ্বকাপে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি যারা

স্পোর্টস ডেস্ক

খেলা

বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে— লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, নাকি পেলে? ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এই বিতর্কে নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে

2026-07-04T20:50:32+00:00
2026-07-04T20:50:32+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
খেলা
বিবিসির চোখে বিশ্বকাপে সর্বকালের সেরা ১০ কিংবদন্তি যারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম 
বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার কে— লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা, নাকি পেলে? ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এই বিতর্কে নিজেদের মূল্যায়ন প্রকাশ করেছে বিবিসি স্পোর্ট। ১৯৩০ থেকে ২০২২— বিশ্বকাপের ২২টি আসরের পারফরম্যান্স বিবেচনায় সর্বকালের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

তালিকার শীর্ষে জায়গা পেয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জেতা ইতিহাসের একমাত্র ফুটবলার তিনি। মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজের আধিপত্যের সূচনা করেন পেলে।

দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনার শিরোপা জয়, ‘হ্যান্ড অব গড’ এবং ইংল্যান্ডের বিপক্ষে কিংবদন্তি একক গোল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

তৃতীয় স্থানে আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও। ২০০২ বিশ্বকাপে আট গোল করে ব্রাজিলকে শিরোপা এনে দেন তিনি। চোট কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের জন্যও স্মরণীয় হয়ে আছেন ‘আর-নাইন’।

চতুর্থ স্থানে রয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপে তার নেতৃত্ব, সাত গোল, তিন অ্যাসিস্ট এবং ফাইনালে অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায়।


পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। খেলোয়াড় হিসেবে ১৯৭৪ এবং কোচ হিসেবে ১৯৯০ সালে বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন তিনি।

ষষ্ঠ স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে বিশ্বকাপজয় এবং ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করে তিনি ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম সেরা তারকাদের কাতারে জায়গা করে নিয়েছেন।

সপ্তম স্থানে রয়েছেন জিনেদিন জিদান। ১৯৯৮ সালের ফাইনালে জোড়া হেডে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দিলেও ২০০৬ সালের ফাইনালে লাল কার্ড দেখে বিদায় নেওয়ার ঘটনাও তার বিশ্বকাপ ক্যারিয়ারের অংশ।

অষ্টম স্থানে ইতালির পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপে ছয় গোল করে ইতালিকে শিরোপা জেতানোর পাশাপাশি গোল্ডেন বুট ও গোল্ডেন বল—দুই পুরস্কারই জিতেছিলেন তিনি।

নবম স্থানে আছেন ব্রাজিলের কাফু। টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা একমাত্র ফুটবলার তিনি। ১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পান, যার মধ্যে ২০০২ সালে ছিলেন দলের অধিনায়ক।

তালিকার দশম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার হ্যাটট্রিকই ইংল্যান্ডকে ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দেয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিবিসি  বিশ্বকাপ  কিংবদন্তি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: