ইপিএসের মাধ্যমে দ. কোরিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে মিলনমেলা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

বাংলাদেশ থেকে ইপিএস এর মাধ্যমে অধিক সংখ্যক কর্মী দক্ষিণ কোরিয়ায় পাঠাতে করণীয় বিষয়ে আলোচনা করার লক্ষ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ইন

2026-07-04T20:51:23+00:00
2026-07-04T20:51:23+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিবিধ
ইপিএসের মাধ্যমে দ. কোরিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে মিলনমেলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম 
ইপিএসের মাধ্যমে দ. কোরিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে মিলনমেলা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ থেকে ইপিএস এর মাধ্যমে অধিক সংখ্যক কর্মী দক্ষিণ কোরিয়ায় পাঠাতে করণীয় বিষয়ে আলোচনা করার লক্ষ্যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (কোল্যাব)-এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ দ্য ফরেস্ট লাউঞ্জ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এইচআরডি কোরিয়া, ইপিএস সেন্টার ইন বাংলাদেশ এর সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ মোতালিব।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষ জনশক্তি তৈরি, বৈধ অভিবাসন এবং প্রবাসীদের কল্যাণে করণীয় বিষয়ের্  আলোচনা করা হয়।

কোল্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দক্ষ জনশক্তি বিনিময় আরও জোরদার করবে এবং ইপিএস মাধ্যমে অধিকসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।

কোল্যাব এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোল্যাব এর উপদেষ্টা ইসলাম হোসেন ও মোরশেদ আলম প্রিন্স।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ইপিএস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: