দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি : প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি

সারাদেশ

কৃষিকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা

2026-07-04T20:56:25+00:00
2026-07-04T20:57:39+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি : প্রতিমন্ত্রী পুতুল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৮:৫৭ পিএম
উপজেলার কৃষকদের মাঝে প্রণোদনা তুলে দিচ্ছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি : সময়ের আলো
কৃষিকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার (৪ জুলাই) বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষকদের সহায়তায় সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে, যা উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর, লালপুর, নাটোরের আয়োজনে অনুষ্ঠানে কৃষকদের মাঝে রোপা আমন ধানের উন্নত বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, বৃক্ষরোপণ কর্মসূচির চারা, জৈব সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে উপজেলার কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ প্রণোদনা কৃষকদের চাষাবাদে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা প্রকাশ করা হয়।


সময়ের আলো/কেআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: