বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে। গত ১ জুলাই ২০২৬ সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। অবসরে পাঠানো দুই কর্মকর্তা হলেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ. কে. এম. জি কিবরিয়া মজুমদার এবং উপসচিব এম. এাসুম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উভয় কর্মকর্তারই চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করায়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের চাকরিকাল থেকে অবসর প্রদান করা হলো।
আদেশে আরও জানানো হয়েছে যে, তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। স্পিকারের আদেশক্রমে যুগ্ম সচিব সৈয়দা মাছুমা খানম স্বাক্ষরিত এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এই দুই কর্মকর্তার মধ্যে যুগ্ম সচিব এ. কে. এম. জি কিবরিয়া সাময়িক বরখাস্ত রয়েছেন। অন্যদিকে উপ-সচিব এম মাসুমের চাকরি আর মাত্র দুই মাস বাকি ছিল। অবসরে যাওয়ার মাত্র দুই মাস আগে তাকে বাধ্যতামুলক অবসরে পাঠানোর খবরে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান। তারা বলেন, ১ জুলাই থেকে তাকে বাধ্যতামুলক অবসর দেওয়া হলেও এই চিঠিটি প্রকাশ পেয়েছে ৪ জুলাই। ফলে তিনি ৪ জুলাই শনিবার পর্যন্ত অফিসে হাজিরা দিয়ে স্বাক্ষর করেছেন। জুলাই থেকে নতুন বেতন স্কেল চালু হওয়ায় তারা যাতে নতুন বেতন স্কেলে সুযোগ সুবিধা না পান সে কারনে ব্যাকডেটে বাধ্যতামুলক অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংস্লিষ্ট সুত্র জানিয়েছে।
প্রসঙ্গত, সংসদ অধিবেশন চলাকালিন সময়ে শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংসদ সচিবালয়ের স্টাফদের অফিস করতে হয়।
সময়ের আলো/জেডআই