তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজা রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম

2026-07-05T11:39:30+00:00
2026-07-05T11:42:22+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, শুরু হয়েছে শোকমিছিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের জানাজা রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সম্পন্ন হয়েছে। প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় লাখো মানুষের ঢল নামে। এটি ইরানের চলমান সাত দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানের অন্যতম প্রধান ধাপ।

তাসনিম নিউজে প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনিসহ তার পরিবারের চার সদস্য—জামাতা ড. মেসবাহ আল-হোদা, কন্যা সাইয়্যেদাহ বোশরা হোসেইনি খামেনি, পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল এবং নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি শহিদ হন। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস পর সম্প্রতি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর এই দাফন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জানাজা ও শোকানুষ্ঠান ঘিরে তেহরানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোকমিছিলে অংশগ্রহণকারী জনতা কালো পোশাক পরিধান করে এবং প্রতিশোধ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে রক্তিম পতাকা বহন করে ‘ডেথ টু আমেরিকা’ ও ‘রিভেঞ্জ, রিভেঞ্জ’ স্লোগান দেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আনুষ্ঠানিকতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (৬ জুলাই) তেহরানে মূল শোক মিছিল বা ফিউনারেল প্রসেসশন অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার (৭ জুলাই) মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। ইরাকি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের বিশেষ অনুরোধে বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ ও কারবালা শহরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে। সবশেষে বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ খামেনিকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


সময়ের আলো/কহু



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: