প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন

2026-07-05T12:33:58+00:00
2026-07-05T12:33:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে।


এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   প্রধানমন্ত্রী  কার্যালয়  নাসির উদ্দিন সারোয়ার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: