হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মাদরাসাছাত্রীকে নিয়ে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়

2026-07-05T12:37:59+00:00
2026-07-05T12:37:59+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৩৭ পিএম 
বানিয়াচং থানা, হবিগঞ্জ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মাদরাসাছাত্রীকে নিয়ে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার প্রথমরেখা এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে টিকটক ভিডিও তৈরির বিষয়কে কেন্দ্র করে প্রথমরেখা এলাকার মিশুক চালক শামীম ও ট্রলি চালক শিবলু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং শনিবার সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

তবে, শনিবার বিকেলে সালিশের আগেই উভয় পক্ষের লোকজন একটি দোকানে মুখোমুখি হলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং দোকানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   হবিগঞ্জ  টিকটক  ভিডিও  সংঘর্ষ  আহত  বানিয়াচং  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: