‘যুবকদের নিয়ে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই’

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা সুন্দর,

2026-07-05T12:59:17+00:00
2026-07-05T12:59:17+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
‘যুবকদের নিয়ে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই’
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যুবকদের হাতে অস্ত্রের পরিবর্তে কাজ এবং মাদকের পরিবর্তে কুরআন তুলে দিতে চাই। এমন বাংলাদেশ গড়বো যেখানে আয়নাঘর থাকবে না। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার শহর জামায়াতের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এড. এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। 
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এই পরিবর্তন বহুল প্রত্যাশিত পরিবর্তন। বৈষম্য, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। বিশাল আকাঙ্ক্ষা নিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। রায় বাস্তবায়নে তালবাহানা চলবে না। 

তিনি আরও বলেন, একটি জালিম সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর লড়াই করেছি। অবশেষে রক্ত দিয়ে বহুল প্রত্যাশিত পরিবর্তন যুবকরাই এনেছে। মাথা ঠান্ডা, রক্ত গরম যুবকরা দেশের চেহারা পাল্টাতে পারে। যুবকদের সঙ্গে নিয়ে আমরা সিভিল ডিফেন্স গড়ে তুলবো। সমাজের সমৃদ্ধির ক্ষেত্রে যুবকদের কাজে লাগাতে চাই। 

বিগত সরকারগুলোর সমালোচনা করে এড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা কোন সরকার নেয়নি। বরং যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছে, সন্ত্রাসী কাজে ব্যবহার করা হচ্ছে। 

তিনি বলেন, দেশের অস্ত্র ও মাদক প্রবেশের অন্যতম পথ হয়ে গেছে কক্সবাজার। সীমান্তের ওপারে ইয়াবা, আইস ও ফেনসিডিলের কারখানা। বাধাহীনভাবে ঢুকছে মাদক, টার্গেট যুব সমাজকে ধ্বংস করা। এখনই মাদক নির্মূল করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি আরও বলেন, যুবকদের বিরাট একটি অংশ বেকার। তাদের হাতে কাজ না থাকায় অপরাধে জড়াচ্ছে। মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে। 

যুব বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, যুবকরা স্বপ্ন নিয়ে বিদেশ গেলেও কর্মদক্ষতা না থাকায় স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসছে দেশে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবকদের হাতকে কর্মদক্ষ হাতে পরিণত করতে চাই। আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। টগবগে যুবকদের আমরা জাতি গড়ার কাজে লাগাতে চাই। 

প্রধান অতিথি বলেন, নির্বাচনের মাধ্যমে এসে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে আমি-ডামি নির্বাচনে মানুষের অধিকার হরণ করেছে। ইতিহাসের ভয়ানক কুখ্যাত দলে পরিণত হয় আওয়ামী লীগ। বিএনপি সরকারকে এখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি এবং জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএএম আশেক উল্লাহ, জেলা শিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক শফিউল আলম খন্দকার, দরবেশ আলী আরমান, আজিজুর রহমান, এডভোকেট মামুনুর রশীদ, ডা. কায়সার আমিন কায়েসসহ যুব নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান। সমাবেশে রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, শহর সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ, শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বার, ইয়াসিন মোহাম্মদ আব্দুল্লাহ, সেক্রেটারি মোঃ শওকত আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/কহু


  বিষয়:   সময়ের আলো  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: