বিশ্বের বৃহত্তম সামরিক সদর দফতর উদ্বোধন করেছে মিশর

আন্তর্জাতিক

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নতুন কৌশলগত সামরিক কমান্ড সদর দফতর ‘দি অক্টাগন’ উদ্বোধন করেছেন । মিশর এটিকে বিশ্বের বৃহত্তম

2026-07-05T17:06:57+00:00
2026-07-05T17:06:57+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বের বৃহত্তম সামরিক সদর দফতর উদ্বোধন করেছে মিশর
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম 
মিশরের প্রেসিডেন্ট নতুন কৌশলগত সামরিক কমান্ড সদর দফতর ‘দি অক্টাগন’ উদ্বোধন করেছেন। সংগৃহীত ছবি
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নতুন কৌশলগত সামরিক কমান্ড সদর দফতর ‘দি অক্টাগন’ উদ্বোধন করেছেন । মিশর এটিকে বিশ্বের বৃহত্তম সামরিক ও জাতীয় নিরাপত্তা সদর দফতর বলে দাবি করছে।    

শনিবার (৪ জুলাই) ‘দি অক্টাগন’ উদ্বোধন করা হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া।

প্রতিবেদনের তথ্য মতে, রাজধানী কায়রো থেকে প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালে এই সামরিক দফতরটি নির্মিত হয়েছে। এই কমপ্লেক্সটি মিসরের ‘নিউ রিপাবলিক’ পুনর্গঠন পরিকল্পনার অংশ। এর লক্ষ্য দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুরোনো রাজধানীর জনঘনত্ব ও নিরাপত্তাজনিত ঝুঁকি থেকে সরিয়ে নেওয়া। 

মিশরীয় কর্মকর্তাদের মতে, প্রায় ২২ হাজার একর বা ৮৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সের মোট ফ্লোর স্পেস প্রায় ৪৭ লাখ বর্গমিটার। তাদের দাবি, আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের পেন্টাগনকেও ছাড়িয়ে গেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারের উড্ডয়ন, সামরিক কুচকাওয়াজ, আলোকসজ্জা এবং ১১-গান স্যালুটের আয়োজন করা হয়। সামরিক পোশাক পরেই অনুষ্ঠানে উপস্থিত হন প্রেসিডেন্ট আল-সিসি।

১৩টি সমন্বিত কৌশলগত ও লজিস্টিক জোন নিয়ে গঠিত হয়েছে ‘দি অক্টাগন’। এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সার্বভৌম সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম একটি কেন্দ্রীয় কমান্ড কাঠামোর অধীনে পরিচালিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, এই সদর দফতরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সমর্থিত কমান্ড, গোয়েন্দা তথ্য সমন্বয়, সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং আন্তঃসংস্থার সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা একীভূত করা হয়েছে। এর ফলে আঞ্চলিক বা অভ্যন্তরীণ সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিত সামরিক অভিযান পরিচালনা সহজ হবে। 

বিশ্লেষকদের মতে, ইরান, গাজা, লোহিত সাগর, পূর্ব ভূমধ্যসাগর, লিবিয়া সীমান্ত, সিনাই উপদ্বীপ এবং আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে মিশর তার সামরিক কমান্ড ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলছে।


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   মিশর  সামরিক সদর দফতর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: