বোয়ালখালীতে বন্যহাতির আতঙ্কে এলাকাবাসী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পাহাড়ি এলাকার জনবসতিতে বন্যহাতির তাণ্ডবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত দুদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করছে।

2026-07-05T20:10:59+00:00
2026-07-05T20:10:59+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে বন্যহাতির আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম 
ন্যহাতির তাণ্ডব করে ভেঙেছে বাড়ির দেয়াল। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পাহাড়ি এলাকার জনবসতিতে বন্যহাতির তাণ্ডবে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত দুদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করছে। এতে স্থানীয় কৃষক ও বাসিন্দারা নিরাপত্তাহীনতায় পড়েছেন। হাতির হানার ভয়ে ফসলের মাঠে চাষাবাদ করতে ভয় পাচ্ছেন স্থানীয় চাষিরা। হাতির আক্রমণ থেকে রক্ষায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শঙ্কা বেড়েছে।

জ্যৈষ্ঠপুরা এলাকার বাসিন্দারা জানান, শনিবার (৪ জুলাই) রাতে বন্য হাতির দল পাকা দেওয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। বসতভিটার কাঁঠাল বাগানসহ নানা ফসল সম্পদের ব্যাপক ক্ষতি সাধন করেছে। আগের দিন শুক্রবার এলাকার ব্রাহ্মণ বিলে কৃষকের স্কীমের পাইপ ভেঙে দিয়েছে।

স্থানীয় সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম বলেন, উপজেলার জ্যৈষ্ঠপুরা, আমুচিয়া, করলডেঙ্গা পাহাড়ি এলাকায় হাতির দল নিয়মিত হানা দিচ্ছে। দিনের বেলা পাহাড়ে অবস্থান করে হাতির দল। সন্ধ্যা হলেই লোকালয়ে ও ফসলি জমিতে নেমে আসছে।


শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, হাতির দল লোকালয়ে হানা দেওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে। বন্য হাতি ফসল, বসতবাড়ি, বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। হাতির আক্রমণের ভয়ে অনেক কৃষক ফসলের মাঠে যেতে সাহস পাচ্ছে না। 

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জের কর্মকর্তারা বলেন, খাদ্যের অভাব দেখা দিলে বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে। নির্বিচারে বন উজাড় করার কারণেও হাতি লোকালয়ে ঢুকে খাদ্যের সন্ধান করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, হাতির পাল তাড়াতে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সময়ের আলো/জোই 


  বিষয়:   বোয়ালখালী  বন্য হাতি  আতঙ্ক  এলাকাবাসী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: