মুখোমুখি ব্রাজিল-নরওয়ে

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দলই।চোটের কারণে

2026-07-06T02:09:46+00:00
2026-07-06T02:09:46+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
মুখোমুখি ব্রাজিল-নরওয়ে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:০৯ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোতে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি করে পরিবর্তন এনেছে দুই দলই।

চোটের কারণে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা। ফাইনালের আগেও তার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। ফলে কোচ কার্লো আনচেলত্তি পাকেতার জায়গায় একাদশে সুযোগ দিয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে।

অন্যদিকে, চোট কাটিয়ে নরওয়ের প্রথম একাদশে ফিরেছেন ফুলব্যাক জুলিয়ান রিয়ারসন।

ম্যাচের শুরুতেই ব্রাজিলের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ মিনিটে বল জালে জড়িয়েছিল নরওয়ে। তবে ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়।

ব্রাজিলের একাদশ :
আলিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস; রায়ান, গিমারেস, কাসেমিরো; মার্তিনেল্লি, কুনিয়া, ভিনিসিয়ুস।

নরওয়ের একাদশ :
নাইল্যান্ড; রিয়ারসন, আয়ের, হেগেম, উলফে; ওডেগার্ড, বার্গে, বের্গ; শোরলথ, হালান্ড, নুসা।

সময়ের আলো/এসএক


  বিষয়:   মুখোমুখি  ব্রাজিল  নরওয়ে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: