হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়

ক্রীড়া ডেস্ক

খেলা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া

2026-07-06T04:15:59+00:00
2026-07-06T06:05:22+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
খেলা
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১৫ এএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৬:০৫ এএম
ছবি : সংগৃহীত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ইতিহাস গড়ে ইউরোপের দলটি। যোগ করা সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেননি।

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। চতুর্থ মিনিটেই প্যাট্রিক বার্গ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। দশম মিনিটে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

প্রথমার্ধে ম্যাথিউস কুনহা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একাধিক প্রচেষ্টা নরওয়ের রক্ষণভাগ প্রতিহত করলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। ৫৮তম মিনিটে বদলি হিসেবে নামা এন্দ্রিক মাঠে নেমেই সহজ একটি সুযোগ হাতছাড়া করেন। এরপর রায়ানের দূরপাল্লার শট এবং গুইমারেসের আরেকটি সুযোগও দারুণ দক্ষতায় রুখে দেন নাইল্যান্ড।

৬৭তম মিনিটে নেইমারকে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নরওয়ের অধিনায়ক আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করেন নেইমার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   হালান্ড  জোড়া গোল  ব্রাজিল  বিদায়  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: