আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সহ-আয়োজক মেক্সিকো ও ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে মেক্সিকো সিটির প্রতিকূল

2026-07-06T06:29:07+00:00
2026-07-06T06:29:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আবহাওয়ার কারণে পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:২৯ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সহ-আয়োজক মেক্সিকো ও ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে মেক্সিকো সিটির প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী খেলা শুরু হবে সকাল ৭টায়।

এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ের। শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্লিং হালান্ডের দল।

তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে ম্যাচটি আরও বিলম্বিত হতে পারে। আয়োজক কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আবহাওয়া  কারণ  মেক্সিকো  ইংল্যান্ড  ম্যাচ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: