
লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার (৬ জুলাই) দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
রোববার (৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো-হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া ও ইকুরিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেছে।
সময়ের আলো/আরবিএন